এইমাত্র পাওয়া

বাউবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য গৃহঋণ

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জনতা ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গৃহঋণ প্রদানে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে গত ২৪ ডিসেম্বর এ চুক্তি হয়। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো: আবুল কাসেম শিখদার শুক্রবার এ তথ্য জানান।

জনতা ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক ও সিইও আবদুস ছালাম আজাদ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: এখলাছুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় গৃহঋণ সুবিধা প্রদানে সরকারী প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। অনুষ্ঠানে বাউবির পরিচালক স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং অডিট সেল প্রধান ড. আনিস রহমান উপস্থিত ছিলেন।-বাংলাদেশ প্রতিদিন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.