অনলাইন ডেস্ক ঃ
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দেশটিতে নতুন করে ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
ওই ইউনিভার্সিটির প্রকাশিত তথ্যানুযায়ী, একই সময় যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ২ হাজার ৭০৬ জন কোভিড-১৯ রোগে মারা গেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত মাসে আশঙ্কাজনকভাবে কোভিড-১৯ সংক্রমণের হার বেড়ে যেতে থাকে।
দেশটিতে দৈনিক হিসাবে গত ১০ দিনেই নতুন করে ২ লাখ বা তার বেশি সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে বর্তমানে কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৭১ লাখেরও বেশি। এ মুত্যু হয়েছে ৩ লাখ ১১ হাজারের বেশি মানুষের।
এদিকে সোমবার থেকে যুক্তরাষ্ট্রে দেয়া শুরু হয়েছে ফাইজারের করোনা ভ্যাকসিন।
বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ব্যবহারের এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপ অবশ্যই পালন করতে হবে, বিশেষ করে বছর শেষের ছুটি চলাকালে।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
