জাতির পিতার সম্মান রক্ষায় আড়াইহাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে ১০টায় আড়াইহাজার উপজেলা সরকারী কর্মকর্তা কর্মচারী ফোরাম এক প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেন।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার ,আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জিকুরুর রহমান, গোপালদী তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মনজুরুল মোর্শেদ, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মো: শাহিন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সমবায় কর্মকর্তা নাহিদা নাসরিন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন বুলবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, জাতির পিতা সম্মান বজায় রাখায় জন্য সবধরণের কর্মসূচী নেওয়া হবে।

সভায় সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসেন সকলকে এক হয়ে জাতির পিতার সম্মান বাজায় রাখার জন্য আহবান জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.