নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন 

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন৷
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চাষাঢায় বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্নের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়৷ পরে শহরে শোক র‌্যালি বের হয়৷

জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিনের নেতৃত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট যুথিকা সরকার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, জেলা আদালতের পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি মেরিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন৷


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.