এইমাত্র পাওয়া

সাদুল্লাপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালিত

শহিদুল হক, গাইবান্ধা প্রতিনিধি

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়। কর্মসূচিরগুলির মধ্যে ছিল কোরআনখানি ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র‍্যালি, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সকল মসজিদে মিলাদ মাহফিল-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকচিত্র প্রদর্শনী।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবী নেওয়াজের সভাপতিত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা আ’লীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফতাবুজামান ইমরান, সাদুল্যাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল আলম, ওসি আরশেদুল হক, বীর মুক্তিযোদ্ধা মেছের আলী, প্রভাষক এবিএম হান্নান পিন্টু প্রমূখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.