এইমাত্র পাওয়া

গাইবান্ধায় জাতীয় শোক দিবস পালিত

শহিদুল হক, জেলা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও ১৫ আগস্টে শহীদের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল হতে দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। এদিন সকালে গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে শোক‍ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালিটি ডিবি রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পৌর পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসময় গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক আবদুল মতিন,জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,সদর উপজেলা চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর,গাইবান্ধা পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড,শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জেন আবু হানিফ, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব খান মোঃ সাঈদ হোসেন জসিম, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও পৃথকভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামীলীগ। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে জেলার ৭ টি উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.