এইমাত্র পাওয়া

সিলেটের জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে শোক দিবস পালন

শিক্ষাবার্তা ডেস্ক:

আজ জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট দক্ষিণ সুরমাস্থ জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক মোঃ তজম্মুল ইসলামের এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ওলিউর রহমান মুক্তার উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এ কে এম আব্দুল আহাদ, সিনিয়র শিক্ষক একরাম খান, হালিমা বেগম, পম্পা রানী চৌধুরী, মোঃ শাহনেওয়াজ, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, জবরুল ইসলাম, বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ঊর্মী বেগম প্রমূখ।

পরে এক দোয়া পরিচালনার মাধ্যমে ১৫ ই আগস্টে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.