নিজস্ব প্রতিবেদকঃ
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কলেজ,বিদ্যালয় ও মাদরাসা প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগের সরকারের বিভিন্ন আইনগত বাধার কথা তুলে ধরেন এনটিআরসি’র সদস্য( প্রশাসন ও অর্থ) এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মুঃআঃআউয়াল হাওলাদার। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধীজন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজীম’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহেদ কবির খান,জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের সভানেত্রী মোর্শদা লস্কর, সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সিনিয়র মাদরাসা অধ্যক্ষ মুফতি দেলোয়ার হোসেন,কামদেব পুর ডিএস মাদরাসার অধ্যক্ষ আঃ মন্নান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিবৃন্দ। বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, আঃ মন্নান,ফারুক হোসেন,জাকির হোসেন,রফিকুল ইসলাম কবির,আইউব আলী তালুকদার,মোর্শদা লস্কর,উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস হওয়া উচিত বলে সরকারের নীতি নির্ধারক মহলের দৃষ্টি আকর্ষণ করেন খোন্দকার মজিবুর রহমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন খালি থাকা পদগুলো শীঘ্রই পুরণের দাবী জানান বক্তারা। সভাপতি পদে বিএ পাস যোগ্যতা নির্ধারণ করে সরকারের কাছে দাবির বিষয়ে জানতে চাইলে উপস্থিত সবাই একবাক্যে সমর্থন করে জানান,সভাপতি কমপক্ষে ডিগ্রি পাস না হলে প্রতিষ্ঠানে সঠিক তদারকি হয়না। প্রধান অতিথি তার বক্তৃতায় এসব বিষয়ের সমাধানে সরকারের আন্তরিকতার কথা জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
