এইমাত্র পাওয়া

৩৫ সহ ৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন দরকার

নিউজ ডেস্ক।।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কিন্তু দাবি আদায় হচ্ছে না। আর দাবি আদায় না হওয়ার কারণ হিসেবে বিচ্ছিন্ন কর্মসূচি বড় বাধা বলে মনে করছেন আন্দোলনকারীরা।

তারা বলছেন, সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ একটি আন্দোলন করতে পারলেই দাবি আদায় হবে। বিচ্ছিন্ন আন্দোলনের কারণে সাধারণ আন্দোলনকারীরা সিদ্ধান্তহীনতায় ভোগে। ফলে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে না।

সম্প্রতি ৩৫ আন্দোলনের উদ্যোক্তা মোঃ ইমতিয়াজ হোসেন ফেসবুুুক লাইভে বলেন, ৩৫ আদায় করতে হলে সামগ্রিকভাবে বৃহৎ আন্দোলন করতে হব।

এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

এর আগে সরকারের পক্ষ থেকে ৩৫ এর দাবি মেনে নেয়া হবে বলেও আশ্বাস পাওয়া গেছে। কিন্তু শেষ পর্যন্ত তা আর পূরণ হয়নি।

এর কারণ হিসেবে আন্দোলনকারীরা বিভিন্ন বিষয়ের কথা জানিয়েছেন। অধিকাংশ আন্দোলনকারীরা মনে করেন এটা নিছক সরকারের সদিচ্ছার অভাব। সরকার চাইলেই দাবি মেনে নিতে পারে।

আল আমিন নামের একজন সাধারণ আন্দোলনকারী  জানান, আন্দোলনের শুরুর কয়েক বছরের মধ্যে বড় একটি সাড়া ফেলে। বলতে গেলে সরকার বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে। তার ফলে বিষয়টি কেবিনেট সভায়ও আলোচনা হয়। এমনকি জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয়।

আরজু মনি নামের এক আন্দোলনকারী বলেন, আমাদের মধ্য ঐক্যের অভাব রয়েছে। এই সুযোগটা সরকার কাজে লাগিয়েছে।

আন্দোলনকারীদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলে স্বীকার করেছেন আন্দোলনের উদ্যোক্তা মোঃ ইমতিয়াজ হোসেন। গত বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে তিনি একটি স্ট্যাটাসে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

মোঃ ইমতিয়াজ হোসেন বলেন, ৩৫ দাবি কেন্দ্রিক যতগুলো গ্রুপ আছে সকল গ্রুপগুলোর মধ্যে সুন্দর একটি অন্তমিল আছে। আর তা হলো, আমরা সবাই ৩৫ চাই! ৩৫ সকল বিতর্কের উর্দ্ধে! মাঠে কাজ করলে- দীর্ঘ দিনের আন্দোলন, কিছু ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা আসবেই; আর কাজ করলেই সমালোচনা হয়। আসুন সকলেই ব্যক্তি সমালোচনা বন্ধ করে, বৃহৎ একটা কর্মপরিকল্পনা গ্রহণ করি, ঐক্যবদ্ধভাবে, সবাইকে নিয়ে।

তিনি বলেন, বাংলার ছাত্র সমাজের ন্যায্য অধিকার! নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার!! আগে ৩৫ টা কে উদ্ধার করি।

আন্দোলনকারীরা মনে করেন, ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত সরকার দাবি মানবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.