জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে “ বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতীক ) সেতু ” রবিবার ২২ নভেম্বর সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন অনুষ্ঠানে বীর প্রতীক গাজী সেতুটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এক সময় রূপগঞ্জে লঞ্চে যেতে হতো। রূপগঞ্জে শীতলক্ষ্যা সেতুর উপর যে সেতুটি নির্মাণ হলো এর মাধ্যমে ঢাকা থেকে আমাদের চট্টগ্রামে -সিলেট বিভাগের যোগাযোগ সহজ হবে।আবার সিলেটের রাস্তায় ঢুকে পদ্মা সেতুতে যাওয়া সহজ হবে।কাজেই পদ্মা সেতুতে যাওয়া অনেকগুলো রাস্তা খুলে যাবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে বীর প্রতীক গাজী সেতু উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানের আযোজন করা হয়। সেখানে ভিডিও কনভারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ -২ আসনের সদস্য সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো: জায়েদুল আলম প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
