তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মিহির রঞ্জন তালুকদার
প্রভাষক
বালাগঞ্জ সরকারি কলেজ, সিলেট
ুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছ। দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের পরাশোনার যাতে ক্ষতি না হয় সে জন্যই আমাদের প্রচেষ্টা। আশা করি পত্রিকায় প্রকাশিত লেখাগুলো নিয়মিত অনুশীলন করলে তোমরা উপকৃত হবে। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোনো প্রশ্ন/সমস্যা থাকলে তোমরা ই-মেইল-mihir.sir.ict@gmail.com করতে পারো। সমাধান করার প্রচেষ্টা করবো। আজ প্রথম অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কী?
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর এমন একটি পরিবেশ যেখানে অনেক দূরে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষেরই মনে হয় যে, একটি একক সমাজে বসবাস করছে। হারবার্ট মার্শাল ম্যাকলুহান (Herbert Marshall McLuhan) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দের ধারণা দেন।
২। ভিডিও কনফারেন্সিং কী?
ভিডিও কনফারেন্সিং হলো ইন্টারঅ্যাকটিভ টেলিযোগাযোগ প্রযুক্তি যেখানে দুই বা ততোধিক অবস্থান হতে নিরবিচ্ছিন্ন অডিও এবং ভিডিও সম্প্রচারের মাধ্যমে একত্রে যোগাযোগ স্থাপন করা যায়।
৩। ই-লার্নিং কী?
ইলেক্ট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাই হচ্ছে ই-লার্নিং। বর্তমানে অনেক ই-লার্নিং পোর্টাল চালু হয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই পছন্দের বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারে।
৪। এম লার্নিং কী?
এম লার্নিং হলো মোবাইল লার্নিং এটিই লার্নিংয়ের একটি পদ্ধতি।
৫। ই-কমার্স কী?
ইলেক্ট্রনিক্স কমার্সকেই সংক্ষেপে ই-কমার্স (e-commerce) বলা হয়। ইন্টারনেটে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাকেই ই-কমার্স (e-commerce) বলা হয়।
৬। টেলিমেডিসিন কী?
টেলিযোগাযোগের মাধ্যমে চিকিত্সা সেবা প্রদান করাকে টেলিমেডিসিন বলে।
৭। ব্লগ কী?
ব্লগ বলতে বুঝায় অনলাইন বা ইন্টারনেটভিত্তিক ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।
৮। কৃত্রিম বৃদ্ধিমত্তা বা Artificial Intelligence(AI)- কৃত্রিম বৃদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপয়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রুপ দেওয়া।
৯। রোবোটিক্স কী?
রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেখানে রেবাটসমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
