নিউজ ডেস্ক।।
নতুন নিরাপত্তা সুতা সংযুক্ত ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে ১০০% কটন কাগজ ও নতুন নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১২৩ মিমি ৬০ মিমি পরিমাপের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।
নতুন এ নোট মঙ্গলবার ১৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।নতুন নিরাপত্তা সুতাটি ইতোপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নত এবং এর কারিগরি প্রযুক্তিও নতুন, যা জালকরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
