নিউজ ডেস্ক।।
পেশাগত ও ব্যক্তিগত কাজে অনলাইনে থাকার সময় বেড়েছে মানুষের। একই সঙ্গে বেড়েছে অনলাইনে হয়রানির ঘটনা। দেশে অনলাইন ব্যবহারকারী ৭৩ শতাংশ নারীই হয়রানির শিকার হন।
সাইবার স্পেসে এমন ভুক্তভোগী নারীদের সহায়তায় গঠিত ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। পুলিশের পরিসংখ্যান বলছে, সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন আইনে হওয়া ৭ হাজার মামলার বেশীরভাগেরই ভুক্তভোগী নারী। এছাড়া অনলাইন ব্যবহারকারী ১০০ জন নারীর মধ্যে ৭৩ জনই সাইবার বুলিং বা হয়রানির শিকার হন।
জানা গেছে, সাইবার অপরাধ দমনে পুলিশের অন্তত ৫টি ইউনিট রয়েছে। তবে পুরুষ সদস্য দিয়ে পরিচালিত হওয়ায় সেগুলোতে নারীদের যেতে অনাগ্রহ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
