এইমাত্র পাওয়া

৬ অতিরিক্ত আইজিপি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর সমাধিতে

নিউজ ডেস্ক।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬ জন অতিরিক্ত আইজিপি।

রোববার বেলা ১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তারা। পরে তারা বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইয়ে মন্তব্য লিখেন ও স্বাক্ষর করে। এরপর তার বঙ্গবন্ধুর সমাধি সৌধ ঘুরে দেখেন।

এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, এস এম রুহুল আমিন, মল্লিক ফখরুল ইসলাম, কামরুল আহসান, মো. মাজহারুল ইসলাম, খন্দকার গোলাম ফারুক, গোপালগঞ্জ পুলিশ সুপার মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোধ ছানোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.