এইমাত্র পাওয়া

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২১

অনলাইন ডেস্কঃ
দেশে করোনাভাইরাসে মৃত্যু আবার বাড়তে দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৩৭ জনের। এর আগে গতকাল শনিবার দেশে করোনাভাইরাসে ১৪ জনের মৃত্যু হয়েছিল।
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনকে নিয়ে এ পর্যন্ত দেশে ৬ হাজার ১৯৪ জনের করোনায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,৮৩৭ জন শনাক্ত নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৩২ হাজার ৩৩৩ জন।

শিক্ষাবার্তা/ বিআ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.