আন্তর্জাতিক ডেস্ক।।
এ বছর ফিলিপিন্সে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় ভামকোর আঘাতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। যদিও বিবিসি মৃতের সংখ্যা অন্তত ৪২ বলছে।
নিখোঁজ রয়েছেন আরো অন্তত ২০ জন। ফিলিপিন্সের সবচেয়ে বড় দ্বীপ লুজন ঘূর্ণিঝড় ভামকোর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ভূমিধসে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, অনেক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজ ব্যাহত হচ্ছে।
মাত্র এক সপ্তাহ আগে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গনি’ ফিলিপিন্সে আঘাত হেনেছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
