এইমাত্র পাওয়া

বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণের নির্দেশ

ন‌িউজ ড‌েস্ক।।

বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণ করতে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সম্প্রতি এই নির্দেশনা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ডিসি ও ইউএনওদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে- বিভিন্ন রাস্তাঘাট বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকদের পত্র দিয়ে জানিয়ে দেয়ার সুপারিশ করেছে কমিটি।

গত বছরের ২৮ মার্চ স্থানীয় সরকার বিভাগের জারি করা অফিস আদেশ অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় নির্মিত সড়ক ও অন্যান্য অবকাঠামো বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ সংক্রান্ত আবেদন/প্রস্তাব যাচাই-বাছাইক্রমে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের (উন্নয়ন) সভাপতিত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.