ধর্মতত্ত্ব ও শরীয়া অনুষদের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিভাগটির রয়েছে বিশেষ মর্যাদা ও অবস্থান।
এ বিষয়ে প্রতিবছর অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করছে বহু শিক্ষার্থী ও গবেষক। অথচ এমন গুরুত্বপূর্ণ বিষয়টি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ শ্রেণি ফাজিল-কামিলে অবহেলিত। ফাজিল-কামিলে কুরআন, হাদিস ও ফিকহ বিষয়গুলো স্বতন্ত্র অবস্থান থাকলেও দাওয়াহ বিষয়ের নেই স্বতন্ত্র অবস্থান।
বিষয়টির জন্য নেওয়াও হচ্ছে না স্বতন্ত্র কোনো শিক্ষক। যার ফলে ফাজিল-কামিল মাদ্রাসার মতো এত বড় একটি অঙ্গনে দাওয়াহ বিষয়ের ওপরে অনার্স-মাস্টার্স করা শিক্ষার্থীরা স্বতন্ত্র পদে যোগদান করতে ব্যর্থ হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক! বিষয়টির প্রতি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নেছার আহমদ হাজারী
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,
কুষ্টিয়া
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
