এইমাত্র পাওয়া

পুরান ঢাকায় সুরক্ষাসামগ্রী দিলেন ডিসি মেহেদী হাসান

নিউজ ডেস্ক।।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণের ঢেউ থেকে সুরক্ষিত রাখতে জনসাধারণের মাঝে সুরক্ষাসামগ্রী প্রদান করেছে পুলিশ। এ জন্য পুরান ঢাকায় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় পুরান ঢাকার কোতয়ালী ট্রাফিক জোনের আয়োজনে তাঁতীবাজার মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেছেন লালবাগ ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহা. মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশশনার মো. ওয়ালিদ হোসেন।

তিনি জানান, করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণের ঢেউ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে এবং সচেতন করতে নানা কর্মসূচি গ্রহণ করে পুলিশের ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১টার দিকে কোতয়ালী ট্রাফিক জোনের আয়োজনে তাঁতীবাজার মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন লালবাগ ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহা. মেহেদী হাসান।

এ সময় করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণরোধে জনসাধারণকে সচেতন করতে উপস্থিত পথচারী, বাস চালক, হেলপার এবং যাত্রীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন ডিসি ট্রাফিক লালবাগ। তখন জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলাচলসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন লালবাগ ট্রাফিক বিভাগের ডিসি মোহা. মেহেদী হাসান।

উক্ত অনুষ্ঠানে কোতয়ালী ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.