নিউজ ডেস্ক।।
বাংলাদেশ ক্রিকেটের পেছনে ভালোভাবেই লেগেছে করোনাভাইরাস। এই দফায় আক্রান্ত হয়েছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। এর আগে আগের সপ্তাহে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হকের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
খোঁজ নিয়ে জানা যায়, গত দুদিন ধরেই জ্বরে ভুগছিলেন হাবিবুল বাশার। ফলে করোনা পরীক্ষা করান তিনি। গতকাল ফল পজিটিভ এসেছে। আপাতত বাসায় কোয়ারেন্টিনে আছেন তিনি। পরিবারের সবার কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে। সবাই নেগেটিভ আসলেও বাশারের ফল পজিটিভ এসেছে।
বাশার মাঠে এসেছেন নিয়মিত। খেলোয়াড়দের থেকে এমনিতেই তিনি দূরত্ব বজায় রাখতেন। তবে এই মহামারির মধ্যে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
