সমাপ্তির পথে অনন্ত-বর্ষার ‘দিন দ্য ডে’

বিনোদন রিপোর্ট।।

অনন্ত জলিলের সিনেমা মানেই আলোচনা। যার অন্যতম কারণ আধুনিক প্রযুক্তির ব্যবহার। বিগত সময়ের চেয়ে এবার সবকিছুকে ছাড়িয়ে গেছেন তার ‘দিন দ্য ডে’ সিনেমাটি দিয়ে। ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এই সিনেমাটি। পরিচালনা করছেন ইরানের মুর্তজা অতাশ জমজম। অনন্তের সঙ্গে জুটি হিসেবে রয়েছে বর্ষা। এছাড়া নবাগত নায়ক হিসেবে অভিনয় করেছেন সুমন ফারুক। এছাড়াও ইরান ও লেবাননের অভিনয়শিল্পীরাও অভিনয় করেছেন সিনেমাটিতে।

করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ থাকায় আটকে যায় সিনেমাটির কাজ। অবশেষে সব শুরু হওয়ার পর আবারো শুরু হয়েছে সিনেমাটির শুটিং। সম্প্রতি অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারো তুরস্কে পাড়ি জমিয়েছেন অনন্ত ও বর্ষা। তাদের সঙ্গে রয়েছেন কয়েকজন কলাকুশলী।

অনন্ত জলিল বলেন, ‘করোনার পরবর্তী সময়েই সিনেমাটি শেষ করার পরিকল্পনা ছিল। সেই লক্ষ্যে গতমাসে তুরস্ক আসি। ৩০ অক্টোবর থেকে তুরস্কের বেলুন স্বর্গখ্যাত ক্যাপাডোকিয়ায় শেষ লটের শুটিং শুরু হয়েছে। ২০ দিন চলবে শুটিং। শুটিং শেষ করে ইউনিট নিয়ে ১৮ নভেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।’

এই লটের শুটিংয়ে গানের কিছু অংশের দৃশ্যধারণ হয়েছে। শুটিং শেষে ছবিটি মুক্তি নিয়ে কাজ চলবে বলে জানা যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.