নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ডিনস কমিটির সভায় ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত অথবা প্রস্তাবনা নেওয়া হয়নি। সভার রেজুলেশনে এই ইউনিট তথা চারুকলা অনুষদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।
আজ বুধবার ( ১১ নভেম্বর) উপাচার্যের সঙ্গে তার কার্যালয়ে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২০-২১ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি সাব্বির নেওয়াজ ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমনের নেতৃত্বে ইরাব সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
