এইমাত্র পাওয়া

ঢাবির দুই ছাত্রী হুমায়রা ও নুসরাতের উদ্যোক্তা হওয়ার গল্প

নিউজ ডেস্ক।।

হুমায়রা আনজীর ও নুসরাত জাহান মৌ। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের ২য় বর্ষের ছাত্রী।  মধ্যবিত্ত পরিবারের হওয়ায় সবসময় এটা মাথায় ঘুরত যে নিজে কিছু করতে হবে, নিজেকে সাবলম্বী করতে হবে। তাতে পরিবারের উপর থেকে কিছুটা হলেও চাপ কমাতে পারব।মৌও সাবলম্বী হওয়ায় স্বপ্ন দেখতে। তারও ইচ্ছে ছিল অন্তত নিজের পড়াশোনার খরচ যেন সে নিজে বহন করতে পারে, কারো কাছে হাত পাততে না হয়।

দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থী। মধ্যবিত্ত পরিবারের হওয়াতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজেরাই সাবলম্বী হওয়ায় স্বপ্ন দেখতো। প্রথম বর্ষে টিউশনের জন্য হাজার চেষ্টা করেও কোনো লাভ হচ্ছিল না। দিন দিন তাদের হতাশা বাড়তে থাকে। অবশেষে একদিন দুই বান্ধবী মিলে ফেসবুক পেজ থেকে শুরু করেন ই-কমার্স প্লাটফর্ম। মাত্র এক হাজার টাকার স্বল্প পুঁজিতে সেখান থেকে তাদের উদ্যোক্তা হিসেবে পথচলা।

 ব্যাসার্ধ-Beshardho নামক ফেসবুক পেজ থেকে দুই বান্ধবী শুরু করেন ই-কমার্স প্লাটফর্ম। এখান থেকে হাতে তৈরি দেশীয় গয়না ছাড়াও পাওয়া যাচ্ছে মেটালের গয়না। এখানে কাঠের তৈরি বাহারি আয়নাও মিলছে। শৌখিন ডায়েরিও রয়েছে।

মাত্র এক হাজার টাকার পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা দুই ছাত্রী এখন প্রতিমাসে ৫ হাজার টাকার বেশি পণ্য বিক্রি করেন। তাদের এই ছোট্ট উদ্যোগকে একদিন বড় পরিসরে নিয়ে যেতে চান। তারা জানান, নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই। স্বপ্ন দেখি ব্যাসার্ধ একদিন একটি বড় ব্র্যান্ডে পরিণত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.