এইমাত্র পাওয়া

শিক্ষার্থিদের জন্য ব্র্যাক ব্যাংকের”আগামী”

অনলাইন ডেস্কঃ  

বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সেবা দিতে বিশেষ প্যাকেজ ‘আগামী’ চালু করেছে ব্র্যাক ব্যাংক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্যাকেজের আওতায় থাকছে শিক্ষার্থীদের জন্য থাকছে চারটি বিশেষ সুবিধা। সেগুলো হলো-একটি স্টুডেন্ট ফাইল, একটি স্টাডি-এব্রড ক্রেডিট কার্ড, একটি সঞ্চয়ী অ্যাকাউন্ট এবং শিক্ষার জন্য বিমা ব্যবস্থা।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের হেড অফ রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলাম বলেন, আগামী ব্র্যাক ব্যাংকের একটি পরিপূর্ণ স্টুডেন্ট ফাইল সমাধান। বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব সুবিধা থাকছে এই প্যাকেজে।

স্টুডেন্ট ফাইলের মাধ্যমে পড়াশোনার খরচ পাঠানো আরও সুবিধাজনক হবে, আর স্টাডি-এব্রড ক্রেডিট কার্ড, যাতে বিদেশি মুদ্রা এনডোর্স করা থাকবে, শিক্ষার্থীদের প্রতিদিনের খরচের পাশাপাশি জরুরি অবস্থায় বিশেষভাবে সহায়ক হবে। ক্রেডিট কার্ডটিতে প্রথম বছরের বার্ষিক ফি-তে ১০০% ছাড় ছাড়াও থাকছে রেফারেল ক্যাম্পেইনের মাধ্যমে বৈদেশিক মুদ্রার অ্যানডোর্সমেন্টে ক্যাশব্যাক ও বোনাস রিওয়ার্ড পয়েন্টস যোগ করার সুযোগ।

এছাড়া শিক্ষার্থীদের জন্য এক কোটি টাকা পর্যন্ত বিমা সুবিধা থাকছে ব্র্যাক ব্যাংকের আগামীতে। এর বাইরেও শিক্ষার্থীদের জন্য একটি ‘হ্যাপি সেভারস অ্যাকাউন্ট’ সুবিধা দিচ্ছে ব্র্যাক ব্যাংক ‘আগামী’। মাত্র ১,০০০ টাকায় খুলতে সক্ষম নতুন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাস শেষে যেকোনো ব্যালান্স-এর জন্য শিক্ষার্থীরা পাবেন ইন্টারেস্ট আয়ের সুযোগ।

‘আগামী’ সম্পর্কে বিস্তারিত গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের কল সেন্টার ১৬২২১ নম্বরে কল করতে পারবেন। ব্র্যাক ব্যাংক ১৮৭টি শাখা, ৩৭৪ টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে করপোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.