এইমাত্র পাওয়া

নড়াইলে মাধ্যমিক পর্যায়ে বার্ষিক এ্যাইনমেন্ট ও মূল্যায়ন প্রসঙ্গে আলোচনা সভা

আজম খাঁন ।।

নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষ অফসের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহনে ২০২০ সালের কার্ষিক এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২০ সালের বার্ষিক এ্যাসাইনমেন্ট, মূল্যায়ন, অনলাইন শ্রেনী কার্যক্রম ও দাপ্তরিক দায়িত্ব প্রসঙ্গে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।

আলোচ্য বিষয় প্রসঙ্গে ঘরোয়া পরিবেশে বন্ধু সূলভ আচরনের মধ্য দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।

এক পর্যায়ে বার্ষিক এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন প্রসঙ্গে,অনলাইন শ্রেনী কার্যক্রম ও দাপ্তরিক দায়িত্ব প্রসঙ্গে প্রধান শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা মূলক জবাব দেন জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদ্বয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.