মোঃ রফিকুল ইসলাম মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁ জেলার ধামইর হাট উপজেলায় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছে। সঙ্গে তার ৭ম শ্রেণি পড়ুয়া মেয়েও হয়েছে আহত।
দূর্ঘটনায় নিহত শিক্ষক হলেন একই উপজেলার হরিতকী ডাঙ্গা গ্রামের মজনুর রহমান।
তিনি শাহাপুর দ্বিমুখী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (কৃষি)। আহত স্কুলছাত্রী তার মেয়ে পড়ালিখা করেন, চকমইরম উচ্চ বিদ্যালয়ে। সে ৭ম শ্রেণির শিক্ষার্থী নাম মেহেজামিন।
স্থানীয এবং পারিবারিক সুএে শিক্ষাবার্তা ডট কমকে জানান, সোমবার ভোরে তিনি তাঁর মেয়েকে নিয়ে মোটরসাইকেল করে ধামইরহাট যাচ্ছিলেন।
শাহাপুর নামক মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। সেসময় তার মেয়ে মাথায় আঘাত পেয়ে ছিটকে পরে যায়।
স্থানীয়রা বাবামেয়ে দুজনকেই ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্ত শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো পরামর্শ দেন, রুগী নিয়ে যাওয়ার সময় পথেমধ্যেই ১২ টার দিকে তিনি শেষ মৃত্যুবরন করেন ।
ধামইর হাট থানার অফিসার ইনচার্জ গনমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
