এইমাত্র পাওয়া

করোনায় গোটা দেশ ও আমাদের শিক্ষা ব্যবস্থা

মোঃ মাহমুদুল হাসান (মুক্তা), নাটোরঃ

মহামারী “করোনা”র কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছেই।কবে দেশ করোনামুক্ত হবে কে জানে তার খবর?দেশের শিক্ষা ব্যবস্থা এভাবে চলতে থাকলে খুব বড় ধরণের বিরূপ প্রভাব পড়বে শিক্ষার্থীদের জীবনে। করোনাকালীন এই ভয়াবহ পরিস্থতির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা ছাড়া কোন ক্ষেত্রেই স্বাস্থ্য বিধি মানা হচ্ছেনা।

হাট-বাজার,কৃষি কাজ, দোকানদারী,পিকনিক/দেশ ভ্রমন,বিয়ে অনুষ্ঠান,মসজিদে জামাতে নামাজ আদায়, পূজো,পূজোর মেলাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সব কিছুই চলছে স্বাভাবিকভাবেই।তাহলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন যৌক্তিক কারণ আছে বলে আমার মনে হয় না। শিক্ষার্থীদের ক্ষতি কমিয়ে নেওয়ার জন্য যে অন লাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তার কতটুকু শিক্ষার্থিদের কাজে লাগছে তাতে আমার খুব সন্দেহ হয়।

আমার জানা মতে ৬ ষ্ঠ থেকে ১০ ম শ্রেণির শিক্ষার্থীদের ৭০% এর অধিক শিক্ষার্থীদের এন্ড্রোয়েড ফোন নেই। তাই তারা অন লাইন ক্লাসের পাঠ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আর যাদের ফোন আছে তাদের অধিকাংশই নিয়মিত অন লাইন ক্লাশ দেখে না বা পড়ার টেবিলে বসে না। তাছাড়াও গ্রামাঞ্চলে ফাঁকা মাঠে কিছু ইন্টারনেট সংযোগ পেলেও আমার বিশ্বাস ঘরের টেবিলে ২০% এর অধিক শিক্ষার্থী ইন্টারনেট সংযোগ পায় না।

যারা ফাঁকা মাঠে ফোন ব্যবহার করছে তারা ইউটিউবসহ নেট জগতের বিভিন্ন ফাংসন নিয়েই ব্যস্ত থাকে। টটটএমন পরিস্থিতিতে আমার পরামর্শঃ প্রতিদিন পর্যায়ক্রমে একটি/দু’টি করে শ্রেণির শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করে পাঠদান করলে কিছুটা হলেও সুফল পাওয়া যাবে বলে আমি মনে করি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.