এইমাত্র পাওয়া

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে গাংনীতে আলোচনা

মেহেরপুর থেকে রফিকুল আলম বকুল।।

“পুলিশই জনতা ” ”
জনতাই পুলিশ ”

মুজিববর্ষের মুলমন্র – কমিউনিটি পুলিশিং সর্বত্র ” এই প্রতিপাদ্যে গাংনী থানা পুলিশ এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে- ২০২০ উৎযাপন উপলক্ষে গাংনী থানা চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। র্্যালীর পৃর্বে গাংনী থানা চত্বর থেকে গাংনী বাজার রোড পর্যন্ত  র‌্যালী অনুষ্ঠিত হয় ।

পরে গাংনী থানা অফিসার ইনচার্জ ( ওসি) ওবায়দুর রহমান এর সভাপতিত্বে এবং ওসি তদন্ত সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‌ গাংনী উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বারের সাবেক সভাপতি এ্যাডঃ শফিকুল আলম, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বামুন্দী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামীলীগের ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক, রাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলায়েন, গাংনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, গাংনী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু সহ আওয়ামীলীগ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

বক্তারা কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় । বক্তারা গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যান্ত ভাল থাকায় থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ বিভাগ কে ধন্যবাদ জানান । উল্লেখ্য যে, বিগত যে কোন সময়ের মধ্যে বর্তমানে গাংনী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যান্ত ভাল ও স্বাভাবিক ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.