প্রাথমিকের শিক্ষকদের উচ্চতর ডিগ্রি নিতে অনুমতি লাগবে

নিজস্ব প্রতিনিধি।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উচ্চতর ডিগ্রি অর্জন করতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমা শেখ স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

সাধারণত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাকরিতে যোগদানের সময় যেসব সার্টিফিকেট জমা দেন তা সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করা হয়। নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে তাও সার্ভিস বুকে অন্তর্ভুক্ত হয়। কিন্তু অনেক শিক্ষক অধ্যয়নরত থাকাকালীন চাকরিতে যোগদান করেছেন এবং পরবর্তীতে চাকরিরত অবস্থায় অধ্যয়ন সম্পন্ন করেছেন। অনেক শিক্ষক নৈশকালীন বা খণ্ডকালীন কোর্স সম্পন্ন করেছেন। তবে কর্তৃপক্ষের অনুমতি নেননি।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যদি কোনো শিক্ষক শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন, তবে উক্ত যোগ্যতা সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

এ অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ যাচাই করে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এখন থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.