মাহফুজ আলম, কাপ্তাই থেকে।।
কাপ্তাইয়ে শান্তিপুর্ন ভাবে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্ঠমী ২৪ অক্টোবর শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২২ অক্টোবর মহাষষ্ঠী ও ২৩ অক্টোবর মহাসপ্তমী সম্পন্ন হয়। এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান কাপ্তাইয়ে অবস্থান রত ৬টি পুজামন্ডপ পরিদর্শন করেন এবং কাপ্তাই প্রজেক্ট এলাকা ব্রিকফিল্ড মাতৃ মন্দির পরিদর্শন শেষে ইউএনও বলেন কাপ্তাই উপজেলায় সকলের মাঝে যে সম্প্রীতি রয়েছে তা যেন অটুট থাকে সে জন্য সকলকেই আন্তরিক কাজ করার আহবান জানান পাশাপাশি সকলে যেন স্বাস্থ্য বিধি মেনে চলে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে । এ সময় উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, কাপ্তাই-কাপ্তাই-উপজেলা-আ’লীগ.বিউবো শ্রমিক লীগ সিবিএ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সিবিএ নেতা আব্দুল ওহাব, মোশাররফ হোসেন, এরশাদুর রহমান, খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল, মন্দির কমিটির সভাপতি দুলাল মল্লিক, সাধারণ সম্পাদক কাজল বরণ দাস, কাপ্তাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন মামুন, কাপ্তাই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম খোকন, আরো ছিল যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ফোর্স অফ সোসাইটির নেতৃবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
