প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২ হাজার ৬৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী বছর থেকে ৪ বছর বয়সী শিশুদের প্রাক-প্রাথমিকে ভর্তি করা হবে। এ লক্ষ্যে ‘শিক্ষক সহায়িকা ও এসো আঁকিবুঁকি করি’ শীর্ষক প্যাকেজটি তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
বৃহস্পতিবার এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহার নেতৃত্বে প্রাক-প্রাথমিক শিক্ষার অন্তর্র্বতীকালীন প্যাকেজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালব আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পণ্ডিতসহ এনসিটিবির কর্মকর্তারা।
দ্রুততম সময়ের মধ্যে অন্তর্র্বতীকালীন প্যাকেজ প্রণয়ন ও হস্তান্তর করায় প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন এনসিটিবিকে ধন্যবাদ জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
