এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে আবারো ছুটি বাড়ছে

নিজস্ব প্রতিনিধি।।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ানো হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ২২ অক্টোবর, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানায়।

তবে শিক্ষার্থীদের অনলাইন, টেলিভিশিন ও রেডিও পাঠদান কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন জানান, দেশে এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। তাই নতুন করে আরো ছুটি বাড়ানো হবে। এ বিষয়ে আগামী ২৯ অক্টোবর সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে। কিন্তু তা কতদিন বাড়বে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব দ্রুতই জানানো হবে।

প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে গত ১৮ মার্চ থেকে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমতাবস্তায় প্রাথমিকের সমাপনী, জেএসসি, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও বাতিল করা হয়েছে। এখন আবারো ছুটি বাড়ানোর কথা জানা গেলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.