এইমাত্র পাওয়া

আসিফের “নীল কালিতে” অভ্র‘র জন্মদিন!

বিনোদন ডেস্ক:
আগামী ১৬ অক্টোবর কথা সুর ও সংগীত পরিচালক এবং কন্ঠশিল্পী ইথুন বাবুর একমাত্র ছেলে তৌসিফ আকিব খান অভ্র’র শুভ জন্মদিন। জন্মদিনকে কেন্দ্র করে ইথুন বাবুর কথা সুর ও সঙ্গীতে আসছে জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর’র চমক “নীল কালিতে” 
১৬ অক্টোবর আসিফের গাওয়া “নীল কালিতে” গানটির উম্মোচন এর মাধ্যমেই পালিত হবে অভ্র’র জন্মদিন । বিষয়টি শিক্ষাবার্তা ডট কম কে নিশ্চিত করেন কথা সুর ও সংগীত পরিচালক এবং কন্ঠশিল্পী ইথুন বাবু। এবারে ছেলের জন্মদিন অন্য বছরের তুলনায় একটু ব্যতিক্রমী আয়োজনে হবে বলে জানা যায়। ইথুন বাবু বলেন, আসিফের নীল কালিতে”গানটিতে ২০০১ এর আসিফ কে খুঁজে পাওয়া যাবে! eb music tv YouTube চ্যানেলে ১৬ ই অক্টোবর মুক্তি পাচ্ছে আলোচিত এই গানটি ।
২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন নন্দিত গায়ক আসিফ আকবর ও অ্যালবামের সুরকার ও গীতিকার ইথুন বাবু।

নব্বই দশক এর পর যখন অডিও ইন্ডাস্ট্রিগুলো ভেঙ্গে যাওয়ার অবস্থা ও আবারো বিদেশী গান বন্যার পানির মতো দেশে ভাসছে, তখন দেশের ভেঙ্গে যাওয়া অডিও ইন্ডাস্ট্রিকে আলোর পথ দেখিয়েছেন ইথুন বাবু।

দেশের মানুষ যখন বিদেশী গানে, বিদেশী ভাষার গানে মগ্ন তখন ইথুন বাবু ভাবেন এত কষ্টের এত ত্যাগের বিনিময়ে বাংলাভাষা পেয়েছি অথচ মানুষ বিদেশী গানের পাগল তখন তিনি মানুষের পছন্দের বিদেশী ভাষার গান গুলোকে বাংলা ভাষায় রূপান্তরিত করেন। এবং শ্রোতারাও তা গ্রহণ করেন। শ্রোতাদের বাংলা ভাষায় ফিরিয়ে আনার জন্য এই পরিশ্রম করতে থাকেন ইথুন বাবু।

ইথুন বাবু শুধু একজন গীতিকার ও সুরকারের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। নিজেও একজন শিল্পী। তাঁর একাধিক গান রয়েছে। নব্বই দশকে নিজেকে গায়ক হিসেবেই প্রকাশ করেন ইথুন বাবু ‘মনে রেখো, ঘুম আসেনা’ এ্যালবাম এর মাধ্যমে। এই এ্যালবাম ছাড়াও তার নিজের গাওয়া অনেক গান রয়েছে।

 

তৌসিফ আকিব খান অভ্র কে শিক্ষাবার্তা ডট কম পরিবারের পক্ষ থেকে অগ্রিম শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল ।

 

eb music tv YouTube :  https://www.youtube.com/channel/UC_Cp3U_GL9Md2W2LMU_t6Yg

চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.