এইমাত্র পাওয়া

গাংনী পৌর ছাত্রলীগের উদ্দোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রফিকুল আলম।।

ধর্ষন -নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামী ও পৃষ্টপোষককে অনতিবিলম্বে গ্রেফতার ও বিচার, ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মুত্যদন্ড নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাংনী পৌর ছাত্রলীগ । গাংনী বাসস্ট্যান্ডে শহীদ রেজাউল চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিবের সভাপতিত্বে এবং গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, গাংনী পৌরসভার দুইবারের জনপ্রিয় সাবেক মেয়র আহমদ আলী, যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, গাংনী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ার রহমান, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বিপ্লব হোসেন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । আনুষ্ঠানিক বক্তব্যের আগে একটি বিক্ষোভ মিছিল বের করে গাংনী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত গিয়ে আবার বাসস্ট্যান্ডে এসে সমাবেশ শুরু হয় ।

প্রধান অতিথির বক্তব্যে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক বলেন, কিছু সুযোগ সন্ধানী ও কুচক্রী মহল সারাদেশের ধর্ষন ও খারাপ কাছের সাথে সরকার ও দলকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছেন যা অনাকাঙ্খিত এবং মোটেই সত্যি নয় । বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি পরিশুদ্ধ । যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত তাদের কে খুঁজে বের করে আমাদের সরকার কঠিন ও দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করবে ।

কিন্তু কেউ যদি এই নিয়ে সস্তা রাজনীতি করতে চায় এবং সরকারকে বিপদে ফেলার স্বপ্ন দেখে তবে ভুল করবেন । আমরা আওয়ামী বসে থাকবো না তাদের দাঁত ভাঙ্গা জবার দেওয়া হবে । তিনি বলেন, সরকারকে বিপদে বেকায়দায় ফেলতে যারা এই অপকর্ম করছে তাদের বিচার করা হবে তবে এই নিয়ে কাউকে অযথা মাঠ গরম করার সুযোগ দেওয়া হবে না‌। বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী যড়যন্রকারীদের কঠিন জবাব দিতে প্রস্তুত আছে । তিনি গাংনী পৌর ছাত্রলীগের পক্ষ থেকে সমাবেশ করায় তাদের কে ধন্যবাদ জানান ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.