কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম।।
সত্য ন্যায় প্রকাশের দৃপ্ত শপথ নিয়ে কুড়িগ্রামের চিলমারীতে সাপ্তাহিক সহযোগিতা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে অফিস কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকার নির্বাহী সম্পাদক সাওরাত হোসেন সোহেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, ব্যবস্থাপনা সম্পাদক আশিক ইকবাল লেলিন ,উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সারা হাসপাতালের ব্যবস্থাপনা সম্পাদক এস এ মন্ডল সবুজ, ফায়ার সার্ভিস ষ্টেশন টিম লিডার গোলাম মোস্তফা ,সাংবাদিক আলমগীর হোসাইন, মমিনুল ইসলাম বাবু, আরিফুল ইসলাম সুজন প্রমুখ। পরে কেক কেটে আনন্দ উল্লাস করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
