ইবি প্রতিনিধি-
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. রুহুল কেএম সালেহ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আলমগীর হোসেন খান, সদস্য সচিব আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
