৩৯ জনকে পদোন্নতি দিয়ে মাউশির আদেশ জারি (তালিকাসহ)

নিউজ ডেস্ক।।

বিভিন্ন সরকারি স্কুল-কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিসগুলোতে কর্মরত ৩৯ জন কর্মচারীকে পদোন্নতি দিয়ে অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের তালিকা দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে হিসাবরক্ষক, হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার ও ক্যাশিয়ার পদে কর্মরতরা রয়েছেন।

জানা গেছে, বিভাগীয় নির্বাচন কমিটি গত ২৪ সেপ্টেম্বর এসব কর্মচারীকে পদোন্নতি দেয়ার সুপারিশ করেছিল। সে সুপারিশের আলোকে এ ৩৯ কর্মচারীকে পদোন্নতি ও পদায়ন করে আদেশ জারি করেছে শিক্ষা অধিদপ্তর।

বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের তালিকা তুলে ধরা হল। তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.