নিউজ ডেস্ক।।
করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) শুরু হচ্ছে আগামী সপ্তাহের ক্লাস। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ক্লাস রুটিন প্রকাশ করেছে।
স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, তা পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সে নির্দেশ প্রতিপালন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সহযোগিতা করছে এটুআই, ব্যানবেইস প্রভৃতি।
টিভিতে প্রতিটি ক্লাসের পর দেওয়া হয় বাড়ির কাজ। আর প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে শিক্ষার্থীদের। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খোলার পর শিক্ষকদের সেই বাড়ির কাজের খাতা দেখাতে হবে।
রুটিন দেখতে ক্লিক করুন এখানে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
