অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস শুরু আগামীকাল

নিউজ ডেস্ক।।

আগামীকাল থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কলেজে চিঠি পাঠিয়ে ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে চিঠিতে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়। অন্যান্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারির মধ্যে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.