এইমাত্র পাওয়া

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির যোগ্যতা ডিগ্রি চেয়ে নোটিশ

নিউজ ডেস্ক।।

দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাশ করার আবেদন জানিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট এন্ড পিপলস রাইডস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) উচ্চ ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নোটিশটি পাঠানো হয়েছে।

১৫ দিনের মধ্যে নোটিশের জবাব চাওয়া হয়েছে। যথাসময়ে জবাব না পেলে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আইনজীবী লিমন।

তিনি বলেন, ‘একটি হাইস্কুলের শিক্ষক হতে হলে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করতে হয়। কেউ কেউ দেশের সর্বোচ্চ ডিক্রি অর্জন করেও এসব প্রতিষ্ঠানে চাকরি করেন। সেই সব শিক্ষকদের পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাশ হওয়া দরকার।’

যে কারণে জনস্বার্থে তিনি লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বলে জানান এই আইনজীবী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.