বাংলাদেশে নতুন আর্চবিশপ ডি ক্রুজ

নিউজ ডেস্ক।।

সিলেটের বিশপ বিজয় নিসফরাস ডি ক্রুজকে বাংলাদেশের নতুন আর্চবিশপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস তাকে এই নিয়োগ দিয়েছেন।

গতকাল ৩০ সেপ্টেম্বর, বুধবার ভ্যাটিকান নিউজে এ সংবাদ প্রকাশিত হয়েছে। বিশপ বিজয় নিসফরাস ডি ক্রুজ আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও’র স্থলাভিষিক্ত হচ্ছেন।

প্যাট্রিক ডি রোজারিও ২০১১ সাল থেকে ঢাকায় দায়িত্বপালন করে আসছিলেন। সম্প্রতি পোপ ফ্রান্সিস তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে ভ্যাটিকান নিউজের প্রতিবেদনে জানানো হয়।

১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন বিজয় নিসফরাস ডি ক্রুজ। ১৯৮৭ সালে তিনি যাজক হিসেবে নিযুক্ত হন। এরপর ২০০৫ সালে খুলনায় প্রথম তিনি বিশপের দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে ২০১১ সালে সিলেটের বিশপ হন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.