মঙ্গলবার শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা সমাজে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অতিসম্প্রতি সিলেটের এমসি কলেজের গণধর্ষণের ঘটনা যেখানে আসামি হিসেবে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রণি, রবিউল ইসলাম, তারেক আহমদ, মাহফুজুর রহমান, অর্জুন লস্কর এবং তাদের তিনজন সহযাযোগী যাদের সকলের বিরুদ্ধে সরকারি ছাত্র সংগঠন করার অভিযোগ আসছে। তবে এই ঘটনার মূল আসামি সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এই ঘটনার সহযোগিতা করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। সাভারে প্রেমের নামে প্রতারণা করে বিয়ে করার কথা বলে তরুণীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই অভিযোগে মূল আসামি প্রেমিক শাকিব রহমান ও তার সহযোগীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাবির এই শিক্ষক নেতৃবৃন্দ বলেন, একই ধরনের প্রতারণার শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের একজন ছাত্রী একই বিভাগের ছাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক, হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক, নাজমুল হাসান সোহাগ কর্তৃক দুইবার ধর্ষণের শিকার হয়েছেন। নির্যাতিত ছাত্রী ইতিমধ্যেই লালবাগ ও কোতোয়ালি থানায় এই ঘটনায় অভিযুক্ত মূল আসামিসহ সহযোগিতা করার অপরাধে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক ছাত্রীকে উঠিয়ে এনে হত্যা করা হয়েছে। এই ঘটনার মুল আসামি মিজানুর রহমানসহ তার পিতা-মাতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সকল ঘটনায় ইতিমধ্যেই অধিকাংশ অপরাধীকে গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের এ সকল ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছে।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
