এইমাত্র পাওয়া

একাদশের অনলাইন ক্লাস শুরু ৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক।।

দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে আগামী ৪ অক্টোবর থেকে একাদশের অনলাইন ক্লাস শুরু হবে। করোনার প্রভাবে শ্রেণিকক্ষে আপাতত পাঠদান সম্ভব না হাওয়ায় শিক্ষার্থীদের নির্বিঘ্নে লেখা পড়ার উদ্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় ঢাকা কলেজে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন করবেন।

গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়। অন্যবছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারির মধ্যে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.