নিজস্ব প্রতিবেদক।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ আব্দুস সালাম।
মঙ্গলবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০’ এর ১০(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শেখ আব্দুস সালাম চার বছরের জন্য এই নিয়োগ পেয়েছেন। তিনি অবসরের আগের পদে প্রাপ্ত বেতন-ভাতার সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন তিনি।
শেখ আব্দুস সালাম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
