এইমাত্র পাওয়া

বশেমুরবিপ্রবির শিক্ষকদের নেই টিচার্স প্রোফাইল

মোঃ নাজমুল ইসলাম বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে টিচার্স প্রোফাইল খোলার সুযোগ থাকলেও কোন শিক্ষকের নেই টিচার্স প্রোফাইল । এতে ভোগান্তিতে রয়েছে শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীরা শিক্ষকদের সম্পর্কে বিস্তারিত তথ্য ,মোবাইল নাম্বার,ইমেইল , রিচার্স পেপার সহজে জানতে পারছে না । এছাড়া কোর্স ম্যাটারিয়াল, লেকচার শীট , পিডিএফ বই পেতে অনেক সমস্যা সম্মুখীন হচ্ছে যা অন্যান্য বিশ্ববিদ্যালয়েটিচার্স প্রোফাইলে আপলোড থাকে । রিচার্সের ক্ষেত্রেও পিছিয়ে পরছে শিক্ষার্থীরা , তারা পছন্দের টপিকের জন্য রিচার্স এডভাইজার খুজে পান না কারন টিচার্স প্রোফাইল না থাকায় শিক্ষার্থীরা আসলে জানতে পারে না যে কোন শিক্ষক বা শিক্ষিকা কি নিয়ে কাজ করেছে অথবাভবিষ্যৎ এ কি নিয়ে কাজ করতে আগ্রহী ।

টিচার্স প্রোফাইল গুরুত্ব নিয়ে বশেমুরবিপ্রবি রোবটিক্স এন্ড রিচার্স ক্লাবের সহ-সভাপতি ফাহমিদা বৃষ্টি বলেন,” আমরা যখন কোন টপিক নিয়ে গবেষণা করতে চাই তখন আমরা বুজতে পারি নাহ যা আসলে কোন টপিক নিয়ে কাজ করা উচিত, ইন্টারনেট এ খুজলে অনেক টপিক পাওয়া যাই কিন্তু সেই টপিকের গাইডলাইন তো কাও কে দরকার,সেই জন্য যদি স্যার দের প্রফাইল থাকে আমরা সেখান থেকে টপিক গুলো পড়ে স্যার দের সাথে আলোচনা করার সুযোগ আছে,আমরা তাদের টপিক দেখে ভাল আইডিয়া নিতে পারি। যদি স্যার দের কোন প্রোফাইল নাহ থাকে তবে আসলে স্যার দের সাথে ওই ভাবে আলোচনা করা যায় না, তাই আমি মনে করি শিক্ষকদের টিচার্স প্রোফাইল থাকা দরকার । ”

টিচার্স প্রোফাইল নিয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কৌশিক রায় বলেন, “টিচার্স প্রোফাইল না থাকার জন্য প্রধান যে সমস্যা ছাত্রছাত্রীরা সম্মুখীন হন তা রিচার্স নিয়ে , কোন শিক্ষক কোন টপিক নিয়ে রিচার্স করেছে তা শিক্ষার্থীজানতে পারলে তাদের রিচার্স আগ্রহ বাড়বে , পছন্দের টপিক যে শিক্ষকের সাথে মিলে যাবে শিক্ষার্থীরা সহজের উক্ত স্যারের সাথে আলোচনা করে রিচার্স শুরু করতে পারবে । তাই আমি মনে করি প্রতিটি শিক্ষকদের টিচার্স প্রোফাইল থাকা অত্যন্ত জরুরী ।”

কেন টিচার্স প্রোফাইল নেই এ বিষয়ে মুঠো ফোনে আইসিটি সেলের প্রধান প্রোগ্রামার বি.এম. আরিফুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ,” আইসিটি সেল শিক্ষক শিক্ষকাদের কাছে তথ্য চাইলে তারা ব্যক্তিগত তথ্য দিতে রাজি না থাকায় টিচার্স প্রোফাইল করা সম্ভব হয়নি তবে বিশ্ববিদ্যালয়স প্রশাসন উদ্যোগ নিলে এবং শিক্ষক তথ্য দিয়ে সহযোগিতা করলেই আমরা টিচার্স প্রোফাইল করে দিতে পারব “


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.