পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো: সিরাজুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তৈরি পোষাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারিদের বেতন ও অনান্য ভাতাদি পরিশোধের জন্য এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তফসিলি ব্যাংকসমৃহ আগামী ৯ ও ১০ আগস্ট পূর্ণ দিবস খোলা থাকবে।
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমৃহ শুক্র ও শনিবার পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও প্রজ্ঞপনে, উল্লেখিত এলাকার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাসমূহকে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
