বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও পদ সৃজনের বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। রোববার অধিদপ্তরের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়েছে, ‘জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১২/০৬/২০১৮ রিখে জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ২৪(ঘ) ধারায় উল্লেখ রয়েছে যে এ নীতিমালার আওতায় বৃদ্ধিপ্রাপ্ত পদে নিয়োগের বিষয়ে সরকার পৃথক আদেশ জারি করবে। এ প্রেক্ষিতে এমপিওভুক্ত বেসরকারি স্কুল/ স্কুল ও কলেজে-এ প্যাটার্নভুক্ত বৃদ্ধিপ্রাপ্ত পদগুলোতে নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় সুত্রোক্ত পত্র জারি করে।’
বৃদ্ধিপ্রান্ত পদগুলো হলো সহকারী শিক্ষক, তথ্য ও প্রযুক্তি, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, কম্পিউটার ল্যাব সহকারী, সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক চারু ও কারুকলা, নৈশ্য প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী।
শর্তসমূহ:
১) নির্ধারিত আর্থিক বছরের পূর্বে কোন পদের নিয়োগ কাফক্রম গ্রহণ করা যাবে না।
২) স্কুল/স্কুল এন্ড কলেজ-এ সরকার প্রদর্ত কম্পিউটার ল্যাব চালু আছে কিনা তা সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ কর্তৃক প্রত্যয়ন পত্রের দ্বারা নিশ্চিত হয়ে ডিজির প্রতিনিধি নিয়োগ পরীক্ষা গ্রহণ করবেন।
৩) বর্ণিত নতুন বৃদ্ধিপ্রাপ্ত পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ যথাযথ ভাবে অনুসরণ করতে হবে।
8) এ আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সুত্রোক্ত পত্র জারির তারিখ হতে কার্যকর হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
