প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে জরুরি বার্তা জারি করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এফ এম মঞ্জুর কাদির। এতে সাম্প্রতিক বন্যা, ছেলে ধরা গুজব এবং ডেঙ্গু রোগের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা নিয়ে নির্দেশনা দিয়েছেন তিনি।
বার্তায় বলা হয়েছে, সম্প্রতি দেশের কিছু কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় উপদ্রুত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে মর্মে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইদানিং একটি কুচক্রি মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জনা ‘ছেলা ধরার’ নাম করে সমাজে একটি বি শৃঙ্খল ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ফলে কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। অন্যদিকে চলতি বর্ষা মৌসুমে ঢাকা শহরসহ সারা দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় অন্যান্যদের সঙ্গে কিছু কিছু শিশুরাও আক্রান্ত হয়েছে।
এতে আরো বলা হয়, উপরে বর্ণিত বিষয়সমূহের প্রেক্ষিতে সরকার যথোপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে ধীরে ধীরে এর প্রকোপ কমে আসছে। এমতাবস্থায় এ মর্মে সকলকে জানানো যাচ্ছে যে কোন অবস্থাতেই কোন প্রাথমিক বিদ্যালয় যাতে বন্ধ না থাকে সে বিষয়টিনিশ্চিত করতে হবে। কোন বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে হাওয়ার প্রেক্ষিতে যদি শ্রেণিকক্ষ পাঠদানের উপযুক্ত না থাকে তবে পানি সরে যাওয়ার পরপরই বিদ্যালয়কে পাঠোপযোগি করে শিগগিরই শ্রেণি কার্যক্রম শুরু করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
