নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভিমরুলের হুলে শাফি আহমেদ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার দয়ারামপুর তালতলা বিলপাড়া এলাকার চান মিয়ার ছেলে শাফি শনিবার ভোর ৫টার দিকে মারা যায়। সে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র ছিল।
ওই স্কুলের প্রধান শিক্ষক নিলীমা রানী জানান, শুক্রবার দুপুরে দিকে বাড়ির পাশে অন্যদের সঙ্গে খেলা করছিল শাফি। এক পর্যায়ে ভিমরুলের চাকে ঢিল ছুড়লে শাফির গায়ে হুল ফোটায় ভিমরুল। এতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হলে চিকিৎসকরা শাফিকে নাটোর সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কিন্তু শাফির স্বজনরা সদর হাসপাতালে না নিয়ে রাতে তাকে বাড়ি নিয়ে আসেন। রাতভর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শনিবার ভোর ৫টার দিকে শিশুটি মারা যায়।
দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
