যশোর শিক্ষাবোর্ডের বাগিচায় শিক্ষকদের বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক।।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেনের হাতে গড়া শিক্ষাবোর্ডের সেই বাগিচায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছেন একঝাঁক অধ্যক্ষ ও প্রধান শিক্ষক। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে এই বৃক্ষরোপণ করা হয়।

চৌগাছার এবিসিডি ও এস এম হাবিবুর রহমান পৌর কলেজ, শহরের ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, ঝিকরগাছার গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, চৌগাছার মাড়ুয়া ইউসুফ আলী খান স্কুল এন্ড কলেজ, যশোর সরকারি বালিকা বিদ্যালয় ও ঝিকরগাছা সরকারি এম এল এ হাইস্কুলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণের নেতৃত্ব দেন চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন।এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুল হক, ঝিকরগাছা গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, চৌগাছা এবিসিডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, চৌগাছা এস এম হাবিবুর রহমান পৌর কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, ডাঃ আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন, মাডুয়া ইউসুফ আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিপুণ কুমার বিশ্বাস, ঝিকরগাছা সরকারি এম এল এ হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাকসুদ আল হাবিব বাপ্পি প্রমুখ।এ সময় হরেক প্রজাতির ফুলের চারা ও বিভিন্ন ধরণের বৃক্ষরোপণ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.